তিন কারখানাকে ৩৯ লাখ টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তুরাগ নদ দূষণের দায়ে গাজীপুরের তিনটি পোশাক কারখানাকে প্রায় ৩৯ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, গত রোববার ও গতকাল সোমবার অভিযান চালিয়ে গাজীপুরের তিনটি শিল্পকারখানাকে এই টাকা জরিমানা করা হয়। এই তিন কারখানার মধ্যে গাজীপুর সদর উপজেলার জয়দেবপুর এলাকার তাজ নিটিং ইন্ডাস্ট্রি লিমিটেড ২০০০ সাল থেকে পরিবেশ ছাড়পত্র ও ইটিপি ছাড়াই চলছে। অন্যদিকে টঙ্গী এলাকার গার্মেন্টস এক্সপোর্ট ভিলেজের ইটিপিতে মারাত্মক ত্রুটি পাওয়া যায়। এ ছাড়া সদর উপজেলার বোর্ডবাজারে অবস্থিত ওয়েস্টার্ন ফেব্রিক্স লিমিটেড নামের কারখানা ছাড়পত্র ছাড়াই দুই মাস মাস আগে উৎপাদন শুরু করে।সূত্র জানায়, পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহামঞ্চদ মুনীর চৌধুরী তুরাগ নদ দূষণের দায়ে তাজ নিটিং ইন্ডাস্ট্রি লিমিটেডকে ২৬ লাখ ৮৮ হাজার টাকা, গার্মেন্টস এক্সপোর্ট ভিলেজকে নয় লাখ ৮৮ হাজার এবং ওয়েস্টার্ন ফেব্রিক্সকে দুই লাখ টাকা জরিমানা করেন।