তুরাগ নদ দূষণের অপরাধে গাজীপুরের তিনটি শিল্পপ্রতিষ্ঠানকে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। গতকাল মঙ্গলবার অধিদপ্তরের সরেজমিন তদন্তে দূষণের প্রমাণ পাওয়ায় এই সাজা দেওয়া হয়।কালিয়াকৈরে অবস্থিত আরএল ইয়ার্ন ডাইং লিমিটেডকে ২০ লাখ টাকা, টঙ্গী এলাকার মাসকো ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে ১৭ লাখ ৪০ হাজার টাকা এবং শ্রীপুর উপজেলার গজারিয়া এলাকার এসিআই ফরমুলেশন লিমিটেডকে সাত লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।ওই কারখানা তিনটির কর্তৃপক্ষকে গতকাল পরিবেশ অধিদপ্তরের ঢাকা কার্যালয়ে তলব করা হয়। দূষণ করা ও ইটিপি না থাকার কারণে তাদের জরিমানা করা হয়। পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহামঞ্চদ মুনীর চৌধুরী কারখানাগুলোর ব্যবস্থাপনা পরিচালককে এ দণ্ড দিয়ে দ্রুত দূষণ বন্ধের নির্দেশ দেন। কারখানা তিনটির কর্তৃপক্ষ দূষণের দায় স্বীকার করে সঠিকভাবে ইটিপি স্থাপন ও চালুর অঙ্গীকার করেন। পরিবেশ অধিদপ্তরের পরিচালক জানান, গাজীপুরের পরিবেশকে ধ্বংসের হাত থেকে রক্ষার স্বার্থে উদ্যোক্তাদের জরিমানার পাশাপাশি কারিগরি, নৈতিক পরামর্শ ও দিকনির্দেশনা দেওয়া হচ্ছে।