তিন কারখানাকে ৭৫ লাখ টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদী প্রতিনিধিনরসিংদীতে পরিবেশের ক্ষতিসাধনের দায়ে তিনটি শিল্পকারখানাকে ৭৫ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর৷
গতকাল রোববার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে অধিদপ্তরের সদর দপ্তরে এসব প্রতিষ্ঠানের প্রতিনিধিদের তলব করে শুনানি শেষে এই জরিমানা করা হয়৷
কারখানাগুলো হলো নরসিংদী জেলার ঘোড়াদিয়া উপজেলায় অবস্থিত একই মালিকাধীন আবেদ টেক্সটাইল অ্যান্ড প্রসেসিং মিলস লিমিটেড, নদী বাংলা টেক্সটাইল মিলস লিমিটেড ও এ িথ্র কালার কেম লিমিটেড৷
পরিবেশগত ছাড়পত্র না নিয়ে ও বর্জ্য শোধনাগার (ইটিপি) চালু না করে অপরিশোধিত তরল বর্জ্য হাঁড়িধোয়া নদীতে নির্গমণ করে পরিবেশ, প্রতিবেশ ও জলজ জীববৈচিত্র্যের ক্ষতিসাধনের অপরাধে তাদের এ জরিমানা করা হয়৷
অধিদপ্তরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) মো. আলমগীর গতকাল শুনানি গ্রহণ করেন৷ তিনি জানান, ইটিপি ছাড়া ডায়িং কারখানা পরিচালনা আইনগত নিষিদ্ধ হলেও ওই প্রতিষ্ঠানগুলোর মালিকপক্ষ তা মানছে না৷ পরিবেশ অধিদপ্তরের শুনানিতে প্রতিষ্ঠানগুলোর মালিক ও তাঁদের প্রতিনিধিরা অপরাধ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন এবং প্রতিকারমূলক ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার করেন৷