তিন কারখানার শ্রমিকদের বিক্ষোভ অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কাশিমপুরে মণ্ডল গ্রুপের তিনটি কারখানার শ্রমিকদের বিক্ষোভ ও পুলিশের সঙ্গে সংঘর্ষ অব্যাহত আছে। হাজিরা বোনাস ও বেতন বৃদ্ধি, ছাটাই-নির্যাতন বন্ধ, নৈশ ভাতা প্রদানসহ আট দফা দাবিতে তিনটি কারখানার শ্রমিকেরা গতকাল মঙ্গলবারও পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। এ ঘটনায় ওই তিনটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে মণ্ডল গ্রুপ।পুলিশ ও শ্রমিকেরা জানান, মণ্ডল গ্রুপের কটন ক্লাব বিডি, আলিম নিটওয়্যার বিডি ও মনটেক্সের শ্রমিকেরা কয়েক দিন ধরে আট দফা দাবি জানিয়ে আসছে। দাবি আদায়ে গত রোববার ও সোমবার তারা বিক্ষোভ ও ভাঙচুর করেন। গতকাল সকালেও শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে দাবি জানান। সকাল দশটার দিকে শ্রমিকেরা কটন ক্লাব বিডি কারখানায় ঢিল ছুড়ে ভাঙচুর করতে থাকেন। শিল্প পুলিশের সদস্যরা এসে বাধা দিলে শ্রমিকেরা উত্তেজিত হয়ে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। শুরু হয় দুই পক্ষের সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়া। পুলিশ লাঠিপেটা করে ও কাঁদানে গ্যাসের শেল ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।