তিন কিশোরকে ধরে নিয়ে গেছে বিএসএফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্ত থেকে তিন কিশোরকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গত শনিবার সকালে তেঁতুলিয়া সীমান্তের বিপরীতে ভারতের মুড়িখাওয়া বিওপির বিএসএফ সদস্যরা তাদের ধরে নিয়ে যান।বিজিবি সূত্রে জানা গেছে, সকালে তেঁতুলিয়ার কাজীপাড়া এলাকার দাদ মোহাম্মদের ছেলে মো. আনছারুল (১৪), কলোনিপাড়ার তাদ মোহাম্মদের ছেলে মানিক (১৪) ও মণ্ডলপাড়া এলাকার মো. রঞ্জুর ছেলে রুবেল (১৬) সীমান্তে যায়। এ সময় তেঁতুলিয়া সীমান্তের মেইন পিলার ৪৪৩-এর ৪ নম্বর সাব পিলারের বিপরীতে ভারতের মুড়িখাওয়া বিওপির টহলরত বিএসএফ সদস্যরা তাদের ধরে নিয়ে যান। খবর পেয়ে বিজিবি ওই কিশোরদের ফেরত চেয়ে পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে বিএসএফের কাছে চিঠি পাঠায়। তবে বিএসএফ পতাকা বৈঠকে বসতে অসম্মতি জানায়।বিজিবির তেঁতুলিয়া কোম্পানি কমান্ডার সুবেদার মশিউজ্জামান বলেন, তিন বাংলাদেশি কিশোরকে অবৈধ অনুপ্রবেশ ও চুরির অভিযোগে ভারতের একটি থানায় সোপর্দ করেছে বিএসএফ।