প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুর সদরের রাজবাড়ী মোড়ে যশোরগামী একটি বাস থেকে গত রোববার সন্ধ্যায় তিন চাকমা কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে যশোরগামী হানিফ পরিবহনের বাসে তল্লাশি চালিয়ে ওই কিশোরীদের উদ্ধার করা হয়। ঢাকায় বিউটি পারলারে কাজ দেওয়ার কথা বলে দালালেরা তাঁদের যশোর নিয়ে যাচ্ছিল। তাঁদের বাড়ি বান্দরবান জেলার আলীকদম এলাকায়। ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোহসীনুল হক বলেন, এ ব্যাপারে একটি সাধারণ ডায়েরি হয়েছে।
ফরিদপুর অফিস