তিন কেন্দ্রে আজ ভোট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের স্থগিত তিনটি কেন্দ্রে আজ সোমবার আবার ভোট গ্রহণ করা হবে। সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত টানা ভোট গ্রহণ হবে। কেন্দ্র তিনটি হলো ৮ নম্বর ওয়ার্ডের শেরেবাংলা রেলওয়ে উচ্চবিদ্যালয়, ৩৪ নম্বর ওয়ার্ডের সুরিটোলা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৫৩ নম্বর ওয়ার্ডের জুরাইন আশ্রাফ মাস্টার আদর্শ উচ্চবিদ্যালয়। গত ২৮ এপ্রিল ভোট গ্রহণের দিন অনিয়মের কারণে নির্বাচন কমিশন এই তিনটি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করেছিল।