তিন কোটি টাকার মেজবান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেজবানের জন্য জবাই করা হয়েছে ১১০টি গরু, ৫০টি খাসি ও ১০ মণ মুরগি। মেজবানের দায়িণেত্ব ছিলেন প্রায় এক হাজার ৮০০ কর্মচারী। স্বেচ্ছাসেবকের দায়িত্বে ছিলেন এক হাজার ১০০ কর্মী। রান্নার জন্য চুলা তৈরি করা হয়েছে ৩০০। আইনশৃঙ্খলা নিরাপত্তার জন্য নিয়োজিত ছিলেন শতাধিক পুলিশ ও আনসার সদস্য।দুই দিন আগে থেকে মিরসরাই উপজেলাসহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় মাইকিং করে দাওয়াত দেওয়া হয়। এমন ব্যতিক্রমী মেজবান অনুষ্ঠিত হয়েছে মিরসরাইয়ের শান্তিরহাট এলাকায়। গতকাল শুক্রবার সকাল ১০টা থেকে মেজবান শুরু হয়ে চলে দিনভর। উপজেলার জামালপুরে মরহুম হাজী শাহ আলমের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে বিশাল এই আয়োজন করেন তাঁর দুই ছেলে আবুধাবি চেম্বার অব কমার্সের সদস্য মো. ফখরুল ইসলাম খান ও বারইয়ারহাট পৌর কাউন্সিলর মো. নিজাম উদ্দিন। তথ্যগুলোর সত্যতা স্বীকার করে আয়োজক ফখরুল ইসলাম খান জানান, মেজবান অনুষ্ঠানে একসঙ্গে ১০ হাজার ২০০ জনকে খাবার পরিবশেন করা হয়। এ জন্য পৃথক ছয়টি প্যান্ডেল নির্মাণ করা হয়েছে। এক সপ্তাহ ধরে মেজবানের প্রস্তুতি চলে। মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইফতেখার হাসান জানান, বিশাল এই মেজবানে অপ্রীতিকর ঘটনা এড়াতে ৭৫ জন আনসার ও পুলিশের ৫০ জন সদস্য মোতায়েন ছিলেন।