প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জনপ্রিয় লেখক মুহমঞ্চদ জাফর ইকবাল বলেন, ‘তিন কোটি স্কুলপড়ুয়া শিক্ষার্থীই বাংলাদেশের সম্পদ। তরুণ শিক্ষার্থীরা যত বেশি মেধা ব্যবহার করবে, বই পড়বে এবং কল্পনা করতে শিখবে বাংলাদেশ তত সম্পদশালী হবে।’গতকাল বৃহস্পতিবার সকালে সিলেট নগরের পাঠানটোলা এলাকার স্কলার্সহোম স্কুলে আন্তস্কুল বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সনাক সিলেটের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী, স্কলার্স হোম স্কুলের অধ্যক্ষ কবীর চৌধুরী, সনাক সদস্য সৈয়দ মনির আহমেদ প্রমুখ।‘যুক্তির মুখরতায় দুর্জয় তারুণ্য আনবে মুক্তির বারতা’ স্লোগান নিয়ে সচেতন নাগরিক কমিটি—সনাক এবং ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট—ইয়েস-এর উদ্যোগে এ অনুষ্ঠান হয়।