তিন গাড়ির লাইসেন্স জব্দ, দোকান উচ্ছেদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইন অমান্য করে একমুখী (ওয়ানওয়ে) রাস্তায় উল্টো পথে গাড়ি চালানো ও অবৈধ পার্কিংয়ের দায়ে তিনটি প্রাইভেট কারের লাইসেন্স জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে ঢোকার রাস্তায় এ অভিযান চালানো হয়।
অভিযানে জেলা প্রশাসকের কার্যালয় ও আদালত ভবনের আশপাশ থেকে ২০টি ভাসমান দোকান উচ্ছেদ করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন এ অভিযান চালান। তিনি বলেন, জেলা প্রশাসকের কার্যালয়ে ঢোকার রাস্তাটি সরু ও একমুখী। আইন অমান্য করে অনেকেই এখানে এলোমেলো করে গাড়ি পার্কিং করে রাখেন। এ কারণে সব সময়ই এই রাস্তায় যানজট থাকে। ভাসমান দোকানগুলোও যানজটের জন্য দায়ী।