তিন গুণীর বাড়িতে শিক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করা, দেশের ইতিহাস-ঐতিহ্য, সংস্কৃতি সম্পর্কে ধারণা দেওয়া এবং দেশবরেণ্য ব্যক্তিদের জীবন সম্পর্কে জানানোর উদ্যোগ নিয়েছে ফেনী জেলা প্রশাসন। ৩০ জন শিক্ষার্থীকে গতকাল রোববার শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লা কায়সার, চলচ্চিত্রকার জহির রায়হান ও নাট্যাচার্য সেলিম আল দীনের বাড়িতে নিয়ে যান জেলা প্রশাসনের কর্মকর্তারা।
জেলা প্রশাসন এই উদ্যোগের নাম দিয়েছে ‘ফেনিউরিজম’।
গতকাল ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ৩০ শিক্ষার্থীকে জেলার সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নের মজুপুর গ্রামে সাংবাদিক, সাহিত্যিক, বুদ্ধিজীবী শহীদ শহীদুল্লা কায়সার ও চলচ্চিত্রকার জহির রায়হানের বাড়িতে নেওয়া হয়। পরে শিক্ষার্থীদের উপজেলার চরদরবেশ ইউনিয়নের সেনেরখিল গ্রামে নাট্যাচার্য সেলিম আল দীনের বাড়িতে নিয়ে যাওয়া হয়।
সেখানে শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করেন ফেনীর জেলা প্রশাসক মো. আমিন উল আহসান, সোনাগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান জেড এম কামরুল আনাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিনহাজুর রহমান।