তিন গ্রামে আলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার দাউদকান্দি উপজেলার দক্ষিণ মোহাম্মদপুর, পিপুইয়াকান্দি ও রায়পুর গ্রামে গতকাল শুক্রবার বিকেলে স্থানীয় সাংসদ মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভুঁইয়া বিদ্যুৎ-সংযোগ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর উপমহাব্যবস্থাপক (ডিজিএম) প্রকৌশলী শাখাওয়াত হোসেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রধান কামাল উদ্দিন আহম্মেদ প্রমুখ উপস্থিত ছিলেন। প্রকৌশলী শাখাওয়াত বলেন, তিনটি গ্রামের ছয় কিলোমিটার এলাকায় ৪০৩টি পরিবারকে বিদ্যুৎ দেওয়া হয়েছে।