তিন গ্রামে বিদ্যুৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নবুরকান্দি, বাংলাবাজার ও গোয়ালভাওর গ্রামে বিদ্যুতের সংযোগ দেওয়া হয়েছে। গত শনিবার সন্ধ্যায় স্থানীয় নবুরকান্দি বাজারে পল্লী বিদ্যুৎ সমিতি আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে বিদ্যুৎ-সংযোগের উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। দেলোয়ার হোসেন সরকারের সভাপতিত্বে এ উপলক্ষে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান মনজুর আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ কুদ্দুস, ছেংগারচর পৌরসভার মেয়র রফিকুল আলম প্রমুখ। মতলব উত্তর উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মো. আবুল কালাম বলেন, এতে উল্লিখিত তিন গ্রামের ১০৫টি পরিবার বিদ্যুৎ-সুবিধা পাবে।