তিন ঘণ্টা বন্ধ থাকবে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী বাইপাস অংশে আজ রোববার তিন ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকবে। বাংলাদেশ রেলওয়ের ফেনীর সহকারী প্রকৌশলী কাজী মোস্তাফিজুর রহমান জানান, রোববার বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত সময় মহাসড়কের ফেনী বাইপাস অংশের ফতেপুরে রেলপথের লেভেল ক্রসিং সংস্কারের কাজ চলবে। এ সময় মহাসড়কের এ অংশ দিয়ে কোনো ধরনের যানবাহন চলাচল করবে না। ফেনীর মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাহাঙ্গীর আলম বলেন, ওই সময় ফেনী শহরের ট্রাংক রোড হয়ে সীমিত সংখ্যক যানবাহন চলাচল করতে পারবে।