প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৩-এর অধীন তিতাসের দড়িকান্দি গ্রিড এলাকায় প্রধান লাইনের তার ছিঁড়ে যাওয়ায় রাত দুইটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত দাউদকান্দিতে বিদ্যুৎ ছিল না। এতে অনেক রোজাদারকে মোমবাতি অথবা মুঠোফোনের আলোতে সেহ্রি খেতে হয়েছে। উপজেলার বিটেশ্বর গ্রামের কলেজছাত্রী রেহানা আক্তার বলেন, সেহ্রি খাওয়ার সময় বাসায় মোমবাতিও ছিল না। পরে মুঠোফোনের আলোতে সেহ্রি খেতে হয়েছে। কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৩-এর সদর দপ্তরের লাইনম্যান সান্ত রহমান বলেন, ‘তার ছিঁড়ে যাওয়ায় আমাদের হিসেবে রাত তিনটা থেকে রাত সাড়ে চারটা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল।’