প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলাচলকারী তিন চাকার যানবাহন বন্ধের লক্ষ্যে পুলিশ অভিযান চালিয়েছে। গতকাল শনিবার দুপুরে টাঙ্গাইলের মির্জাপুরের ট্রাফিক পুলিশ ও দেওহাটা ফাঁড়ি পুলিশ এ অভিযান চালায়। এ সময় পুলিশ ১৩টি ব্যাটারিচালিত অটোরিকশাসহ ১৫টি রিকশা জব্দ করে। মির্জাপুরের ট্রাফিক সার্জেন্ট রাজন দত্ত বলেন, জব্দ করা রিকশাগুলো টাঙ্গাইল ট্রাফিক পুলিশের কার্যালয়ে রয়েছে। রিকশার চালক ও মালিকেরা অধিকাংশই গরিব। তাঁদের কথা বিবেচনা করে কয়েক দিন পর রিকশাগুলো ছেড়ে দেওয়া হবে। রিকশা জব্দ করে রাখাই তাঁদের জন্য প্রাথমিক শাস্তি। এ ব্যাপারে জব্দ হওয়া রিকশার চালক ও মালিকেরা কথা বলতে চাননি। মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি