তিন-চার বছরের মধ্যে বিদ্যুৎ-সংকট থাকবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, বর্তমান সরকারের নানা কার্যকরী পদক্ষেপের ফলে আগামী তিন-চার বছরের মধ্যে দেশে আর বিদ্যুৎ-সংকট থাকবে না। দেশের বিদ্যুৎ-সংকট নিরসনে সরকার ইতিমধ্যে তিনটি প্রকল্প গ্রহণ করেছে। এসব প্রকল্পের আওতায় ছয় হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে। ইতিমধ্যে দুই হাজার মেগাওয়াট জাতীয় গ্রিডে সংযুক্ত হয়েছে।জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘বাংলাদেশের চল্লিশ বছর: চেঞ্জেস অ্যান্ড চ্যালেঞ্জেস’ শীর্ষক সেমিনারে গতকাল শুক্রবার প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী এসব কথা বলেন।ওই বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের আয়োজনে গতকাল থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী এই সেমিনার। সকাল নয়টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে অর্থমন্ত্রী এর উদ্বোধন করেন। উপাচার্য শরীফ এনামুল কবিরের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান, দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস পত্রিকার সম্পাদক মোয়াজ্জেম হোসেন। অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আকবর আলি খান।সেমিনারের প্রথম দিনে গতকাল তিনটি প্রবন্ধ উপস্থাপন করা হয়।