তিন চিকিৎসকের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিটি করপোরেশন নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনে চট্টগ্রামের তিন সরকারি চিকিৎসকের বিরুদ্ধে মামলা করেছে এই নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়। গতকাল বুধবার চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলাটি করা হয়। মুখ্য মহানগর হাকিমের পক্ষে হাকিম মো. মাহবুবুর রহমান অভিযোগটি তদন্ত করে ২৪ ঘণ্টার মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। যে তিনজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে তাঁরা হলেন চট্টগ্রাম জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের পরিচালক মো. শরীফ, চট্টগ্রাম মেডিকেল কলেজের দুই সহকারী অধ্যাপক মুজিবুল হক খান ও নাসিরউদ্দিন মাহমুদ। তাঁরা তিনজনেই আওয়ামী লীগপন্থী চিকিৎসকদের সংগঠক স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) বিভিন্ন পদে রয়েছেন।