তিন চিকিৎসকের রিমান্ড শুনানি ১১ অক্টোবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর লালমাটিয়ায় এশিয়ান কার্ডিয়াক অ্যান্ড জেনারেল হাসপাতালে তিন নবজাতকের মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার তিন চিকিৎসককে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছে। ১১ অক্টোবর তিন আসামির উপস্থিতিতে রিমান্ড বিষয়ে শুনানির দিন ধার্য করেছেন আদালত। গতকাল বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত এ আদেশ দেন।
এ মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) কমল কৃষ্ণ সাহা গত বুধবার তিন আসামিকে গ্রেপ্তার দেখিয়ে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানান। গতকাল সংশ্লিষ্ট আদালত আসামিদের উপস্থিতিতে রিমান্ড বিষয়ে শুনানির জন্য ১১ অক্টোবর তারিখ ধার্য করেন।
গ্রেপ্তার হওয়া আসামিরা হলেন এশিয়ান কার্ডিয়াক অ্যান্ড জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক চিকিৎসক আবদুল্লাহ আল আহাদ, চিকিৎসক শিশির রঞ্জন দাস ও আফতাব উদ্দিন।