তিন চেয়ারম্যানসহ তিন হাজার নেতা-কর্মীকে আসামি করে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে পুলিশ-জামায়াত সংঘর্ষের ঘটনায় জামায়াতের সমর্থক তিন উপজেলা চেয়ারম্যানসহ তিন হাজার নেতা-কর্মীকে আসামি করে মামলা করা হয়েছে। সংঘর্ষে আহত সিলেট কোতোয়ালি থানার জ্যেষ্ঠ উপপরিদর্শক নারায়ণ দত্ত বাদী হয়ে গত রোববার রাতে এই মামলা করেন।গত রোববার বিকেলে নগরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জামায়াত বিক্ষোভ মিছিল বের করলে চৌহাট্টা মোড়ে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। এতে পুলিশের ছয়জন কর্মকর্তাসহ ২১ জন আহত হন। মামলায় পুলিশের ওপর পরিকল্পিতভাবে হামলা করা হয়েছে অভিযোগে জামায়াতের সিলেট মহানগর শাখার আমির এহসানুল মাহবুব জুবায়ের, জামায়াতের সমর্থক জৈন্তাপুর উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন, দক্ষিণ সুরমা উপজেলা চেয়ারম্যান লোকমান আহমদ, ফেঞ্চুগঞ্জ উপজেলা চেয়ারম্যান সাইফুল্লাহ খালেদসহ ২৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও তিন হাজার জনকে আসামি করা হয়।এসআই নারায়ণ দত্ত জানান, পুলিশের ওপর হামলাকালে নামোল্লিখিত নেতারা মিছিলের সম্মুখে ছিলেন এবং তাঁদের নির্দেশে হামলা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। এ ছাড়া ঘটনার পরপরই ঘটনাস্থল থেকে আটক পাঁচজনকে মামলার গ্রেপ্তারকৃত আসামি হিসেবে গতকাল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।