তিন চোরাই গাড়িসহ ছিনতাইকারী দলের আট সদস্য গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কুমিল্লা, জামালপুর ও কিশোরগঞ্জে অভিযান চালিয়ে ছিনতাইকারী দলের আট সদস্যকে গ্রেপ্তার করেছে। তাঁদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে আটটি চোরাই ব্যক্তিগত গাড়ি (প্রাইভেট কার)।ডিবি সূত্র জানায়, গত বৃহস্পতিবার সকাল থেকে গতকাল শনিবার পর্যন্ত কুমিল্লা, জামালপুর ও কিশোরগঞ্জে টানা অভিযান চালানো হয়। ডিবি এ সময় ছিনতাইকারী দলের সদস্য নাদিম, ইকবাল, রিয়াজ, মোস্তফা, লতিফ, হারুন, ইলিয়াস ও আবদুর রবকে গ্রেপ্তার করে।