তিন ছাত্রকে বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের তিন ছাত্রকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড পরিচালিত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের পর্ব সমাপনী পরীক্ষায় ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট কেন্দ্রে এ ঘটনা ঘটে। বহিষ্কৃত তিন শিক্ষার্থী হলেন সিভিল বিভাগের মো. সালমান হোসেন, এস এম মবিনুর রহমান ও সুমন। জেলার নির্বাহী হাকিম মো. আসাদুজ্জামান জানান, নকলসহ হাতেনাতে ধরে শিক্ষার্থীদের এক বছরের জন্য বহিষ্কার করা হয়।