তিন ছাত্রের শাস্তির দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় এক শিক্ষার্থীকে মারধর ও ফেসবুকে সেই মারধরের ভিডিও প্রচারকারী তিন ছাত্রের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। গতকাল রোববার বেলা ১১টার দিকে উপজেলার রায়গঞ্জ পৌরসভার ধানগড়া মডেল উচ্চবিদ্যালয় ফটকের সামনে এ মানববন্ধন হয়।

চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুবেল হোসেন মানববন্ধনে বলেন, ধানগড়া মডেল উচ্চবিদ্যালয়ের ছাত্র গোলাম কিবরিয়াকে অকারণে মারধর করে সে ​দৃশ্য মুঠোফোনে ভিডিও করে ফেসবুকে ছড়িয়ে দেয় পুলিশের এসআই শাহজাহান আলীর ছেলে নিলয় পারভেজ, মহেশপুর এলাকার তৌহিদুল ইসলামের ছেলে পারভেজ আলম ও বাগানবাড়ি এলাকার আবদুল মান্নানের ছেলে জুবায়ের হোসেন নাহিদ। গোলাম কিবরিয়া এখন বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

এ ঘটনায় গত ১ অক্টোবর প্রথম আলোর বিশাল বাংলা ৯-এর পাতায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়।