তিন ছিনতাইকারী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানাধীন কাপ্তাই রাস্তার মাথা থেকে তিন ছিনতাইকারীকে আটক করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। তাঁরা হলেন মো. আলাউদ্দিন, নূরুন্নবী ও সবুজ। তাঁদের বয়স ২২ থেকে ৩৫ বছরের মধ্যে।
চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার মো. কামরুজ্জামান বলেন, রাতে কাপ্তাই রাস্তার মাথায় ছিনতাইয়ের প্রস্তুতিকালে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা প্রত্যেকে একাধিক মামলার আসামি।
এদিকে গোয়েন্দা পুলিশের পৃথক অভিযানে নগরের মতিঝর্না এবং সিটি গেট এলাকা থেকে পাঁচ মুঠোফোন চোরকে আটক করা হয়েছে। তারা হলো আনিসুর রহমান, কামাল উদ্দিন, রাজীব, ইলিয়াছ ও তাজুল।
আটকের সত্যতা নিশ্চিত করেছেন গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার মো. কামরুজ্জামান।