তিন ছিনতাইয়ে তিনজন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে গতকাল বুধবার পৃথক তিনটি ঘটনায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে ব্যবসায়ীসহ তিনজন আহত হয়েছেন।
পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, ভোর পাঁচটার দিকে দুটি মোটরসাইকেলে পাঁচজন ছিনতাইকারী পুরান ঢাকার দয়াগঞ্জ মোড়ে লোহার পাত ব্যবসায়ী হাবিবুর রহমানের গতি রোধ করে। হাসপাতালে চিকিৎসাধীন হাবিবুর বলেন, ছিনতাইকারীরা ছুরি মেরে তাঁর কাছ থেকে এক লাখ টাকা ছিনিয়ে নেয়।
প্রায় একই সময় তিন ছিনতাইকারী মাতুয়াইলে সুমন নামের এক ব্যক্তিকে বাঁ হাতে ও কাঁধে ছুরিকাঘাত করে তাঁর কাছ থেকে দেড় হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়।
গতকাল সকালে তিন ছিনতাইকারী শান্তিনগরের ইস্টার্ন প্লাসের সামনে এনজিও কর্মী সাদমানের রিকশার গতি রোধ করে। একপর্যায়ে ছিনতাইকারীরা বাঁ হাতে ছুরি মেরে তাঁর কাছ থেকে দেড় হাজার টাকা নিয়ে যায়।