তিন জলদস্যু আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উপকূল রক্ষী বাহিনী কোস্টগার্ড গত বুধবার রাতে চট্টগ্রামের আনোয়ারার ওয়াহেদ আলী হাটসংলগ্ন এলাকা থেকে তিন জলদস্যুকে আটক করেছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, কোস্টগার্ডের পূর্বাঞ্চলীয় সাংগু স্টেশনের একটি টহলদল বুধবার রাত ১০টার দিকে অভিযান চালিয়ে ওয়াহেদ আলী হাটসংলগ্ন এলাকা থেকে একটি ট্রাকসহ নাজিম উদ্দিন, কায়সার ও মাহমুদকে আটক করে। তাঁদের সবার বাড়ি আনোয়ারার রায়পুরে।