তিন জামায়াত নেতা গ্রেপ্তার, পরে মুক্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরগুনার পাথরঘাটা উপজেলা থেকে গতকাল রোববার জেলা জামায়াতের আমিরসহ তিন জামায়াত নেতাকে গ্রেপ্তার করে পুলিশ। বিকেলে তাঁরা আদালত থেকে জামিনে মুক্তি পান।গ্রেপ্তার হওয়া ওই তিন নেতা হলেন জেলা জামায়াতের আমির আবু জাফর মো. সালেহ, উপজেলা জামায়াতের আমির আ. কাদের ও উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক শামীম আহসান।পুলিশ জানায়, সকাল আটটার দিকে আ. কাদেরের সভাপতিত্বে উপজেলার তালুকের চরদুয়ানি দাখিল মাদ্রাসায় এক গোপন বৈঠক অনুষ্ঠিত হয়। খবর পেয়ে সেখানে গিয়ে তাঁদের আটক করা হয়।