তিন জাহাজের মাস্টারকে জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম বন্দরে তিনটি জাহাজের মাস্টারকে দেড় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার বিকেলে পরিবেশ দূষণ ও অতিরিক্ত পণ্য বোঝাইয়ের দায়ে বন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুপম সাহা এই জরিমানা করেন।
বন্দর সূত্র জানায়, কালো ধোঁয়া নির্গমনের দায়ে পানামার পতাকাবাহী ‘এমভি সোল অব লাক’ জাহাজের মাস্টারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া অতিরিক্ত পণ্য বোঝাইয়ের দায়ে তেল পরিবহনকারী ছোট জাহাজ সুলতান শাহর মাস্টারকে ৫০ হাজার এবং নদীদূষণের দায়ে মিউচুয়াল এক্সপ্রেসের মাস্টারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।