তিন জেলা প্রশাসক বদল করা হয়েছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তিন জেলা প্রশাসক (ডিসি) পদে রদবদল করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় গতকাল রোববার এ-সংক্রান্ত সরকারি আদেশ জারি করেছে।প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এ-টু-আই) প্রকল্পের পরিচালক মুস্তাফিজুর রহমানকে যশোরের জেলা প্রশাসক নিয়োগ করা হয়েছে। আগে তিনি এই জেলার অতিরিক্ত জেলা প্রশাসক ছিলেন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের একান্ত সচিব মিজানুর রহমানকে লক্ষ্মীপুর এবং জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে হাসিবুল আলমকে পটুয়াখালীর জেলা প্রশাসক পদে নিয়োগ করা হয়েছে। যশোরের জেলা প্রশাসক আমিনুল ইসলামকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে যুগ্ম সচিব পদে বদলি করা হয়েছে। লক্ষ্মীপুরের জেলা প্রশাসক এম এ বাশারকে অভ্যন্তরীণ সম্পর্ক বিভাগ এবং পটুয়াখালীর জেলা প্রশাসক ইউসুফ হোসেনকে অর্থ বিভাগে বদলি করা হয়েছে।