তিন জেলার ডিসি প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর জেলা প্রশাসককে (ডিসি) প্রত্যাহার করা হয়েছে। এসব জেলায় নতুন ডিসি নিয়োগ করা হয়েছে। গতকাল মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে পৃথক আদেশ জারি করেছে।বগুড়ার জেলা প্রশাসক সরওয়ার মাহমুদকে কৃষি মন্ত্রণালয়ের উপসচিব করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক শাহ আলমকে বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণকেন্দ্রের (বিপিএটিসি) পরিচালক হিসেবে বদলি করা হয়েছে। রাজশাহীর জেলা প্রশাসক আবদুল হান্নানকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।