তিন জেলার ১৮৪টি ইউপি নির্বাচনের তফসিল
গাইবান্ধার সাতটি উপজেলার ৭৭টি, সিরাজগঞ্জের নয়টি উপজেলার ৭৮টি ও জয়পুরহাটের পাঁচটি উপজেলার ২৯টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ জেলার নয়টি উপজেলার ৮২টি ইউনিয়ন পরিষদের মধ্যে ৭৮টি ইউনিয়ন পরিষদের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ৩১ মে থেকে ২২ জুন পর্যন্ত পর্যায়ক্রমে এই নির্বাচন অনুষ্ঠিত হবে।রায়গঞ্জ উপজেলার নয়টি ইউনিয়নে ৩১ মে নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৫ মে। সদর উপজেলার ১০টি ইউনিয়নে নির্বাচন ৫ জুন। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ৯ মে। বেলকুচির ছয়টি এবং কামারখন্দের চারটি ইউনিয়নের নির্বাচন ৯ জুন। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৩ মে। চৌহালীর পাঁচটি এবং তাড়াশের আটটি ইউনিয়নে নির্বাচন ১২ জুন। মনোনয়নপত্র জমার শেষ তারিখ ১৬ মে। শাহজাদপুরের ১১টি ইউনিয়নে নির্বাচন হবে ১৫ জুন, মনোয়নপত্র জমার শেষ তারিখ ১৯ মে। কাজীপুরের ১২টি ইউনিয়নে নির্বাচন ১৯ জুন। মনোনয়নপত্র জমার শেষ তারিখ ২৩ মে। উল্লাপাড়ার ১৩টি ইউনিয়নে নির্বাচন ২২ জুন। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৬ মে।গাইবান্ধা: গাইবান্ধার সাতটি উপজেলার ৮২টি ইউনিয়ন পরিষদের মধ্যে ৭৭টির নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। জেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, সুন্দরগঞ্জের তারাপুর, বেলকা, দহবন্দ, কঞ্চিবাড়ী, চণ্ডীপুর, কাপাশিয়া, ও শ্রীপুর ইউনিয়নে ৫ জুন। বামনডাঙ্গা, সোনারায়, সর্বনন্দ, রামজীবন, ধোপাডাঙ্গা, ছাপরহাটি ও শান্তিরাম ইউনিয়নে ৮ জুন। গাইবান্ধা সদরের মোল্লার চর, কামারজানি, গিদারি, ঘাগোয়া, মালীবাড়ি, লক্ষ্মীপুর ও খোলাহাটি ইউনিয়নে ১১ জুন। কুপতলা, সাহাপাড়া, বল্লমঝাড়, রামচন্দ্রপুর, বাদিয়াখালী ও বোয়ালি ইউনিয়নে ১৪ জুন। সাদুল্যাপুরের নলডাঙ্গা, রসুলপুর, দামোদরপুর, কামারপাড়া, জামালপুর, ফরিদপুর, বনগ্রাম, ইদিলপুর, খোদ্দকোমরপুর, ধাপেরহাট ও ভাতগ্রাম ইউনিয়নে ১৮ জুন। পলাশবাড়ীর হোসেনপুর, মহদীপুর, পবনাপুর, মনোহরপুর, হরিনাথপুর ও বেতকাপা ইউনিয়নে ২১ জুন। গোবিন্দগঞ্জের নাকাই, হরিরামপুর, রাখালবরুজ, ফুলবাড়ি, কোচাশহর, কামারদহ, শিবপুর, মহিমাগঞ্জ ও শালমাড়া ইউনিয়নে ২৫ জুন। কামদিয়া, কাটাবাড়ী, শাখাহার, রাজাহার, সাপমারা, দরবস্ত, তালুককানুপুর ও গুমানিগঞ্জ ইউনিয়নে ২৮ জুন। ফুলছড়ির এরেন্ডাবাড়ী, ফজলুপুর, কঞ্চিপাড়া, উদাখালি, উড়িয়া, ফুলছড়ি ও গজারিয়া ইউনিয়নে ২ জুলাই, সাঘাটার পদুমশহর, ভরতখালী, বোনারপাড়া, মুক্তিনগর, কচুয়া, সাঘাটা, হলদিয়া, কামালেরপাড়া ও জুমারবাড়ী ইউনিয়নে ৫ জুলাই নির্বাচন অনুষ্ঠিত হবে। সীমানা নির্ধারণ, মেয়াদ উত্তীর্ণ না হওয়া ও মামলাসংক্রান্ত জটিলতার কারণে পলাশবাড়ী উপজেলার কিশোগাড়ি, বরিশাল, পলাশবাড়ী, সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ও সাঘাটা উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়নি। জয়পুরহাট ও কালাই: জয়পুরহাট জেলার পাঁচ উপজেলার ২৯ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল গতকাল মঙ্গলবার ঘোষণা করা হয়েছে। সদর উপজেলার সব ইউনিয়নে ৭ জুন, পাঁচবিবির বিভিন্ন ইউনিয়নে ১২ জুন, আক্কেলপুরের সব ইউনিয়ন এবং ক্ষেতলালের আলমপুর এবং মামুদপুর ইউনিয়নে ১৬ জুন নির্বাচন হবে। কালাইয়ের সব ইউনিয়নে ২০ জুন নির্বচন অনুষ্ঠিত হবে।