তিন জেলায় অনির্দিষ্টকালের বাস ধর্মঘট শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনির্দিষ্টকালের বাস ধর্মঘটের ডাক দিয়েছে ঠাকুরগাঁও, পঞ্চগড় ও দিনাজপুর জেলা বাস মালিক সমিতি। নছিমন, করিমনসহ সব অবৈধ যানের চলাচল বন্ধের দাবিতে আজ থেকে এ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। গত ৩০ মার্চ ওই তিন জেলার বাস মালিক সমিতি এক যৌথ সভায় এ সিদ্ধান্ত নেয়।ঠাকুরগাঁও জেলা বাস মালিক সমিতির সভাপতি রামবাবু বলেন, দীর্ঘদিন ধরে মালিক সমিতি রাস্তায় অবৈধ যান চলাচল বন্ধের দাবি জানিয়ে আসছে। প্রশাসনের পক্ষ থেকে কয়েক দফা প্রতিশ্রুতি দেওয়ার পরও কোনো ব্যবস্থা না নেওয়ায় তারা বাস ধর্মঘট শুরু করেছে।