তিন জেলায় গ্রেপ্তার ৩২
সাতক্ষীরা, নরসিংদী ও ফরিদপুরে ৩২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সাতক্ষীরায় গ্রেপ্তার ২৯ জনের মধ্যে ৩ জন, নরসিংদীতে গ্রেপ্তার ২ জন এবং গোপালগঞ্জের কোটালীপাড়া থেকে গ্রেপ্তার ১ জন জামায়াত-শিবিরের নেতা-কর্মী।
সাতক্ষীরা: সদর থানা থেকে ১০, কলারোয়া ও কালীগঞ্জে ৪ জন করে, তালা ও পাটকেলঘাটায় ২ জন করে, শ্যামনগর ও আশাশুনিতে ৩ জন করে এবং দেবহাটায় ১ জনকে গ্রেপ্তার করা হয়।
নরসিংদী: শহরের ভেলানগর এলাকার মানিক রোড থেকে শনিবার রাতে গ্রেপ্তার দুজন হলেন মো. মাহাবুবুল আলম (২৫) ও মিজানুর রহমান (২২)। মাহবুবুল শিবপুর উপজেলা ছাত্রশিবিরের সভাপতি, মিজানুর ছাত্রশিবিরের কর্মী। সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাক আহমেদ বলেন, তাঁরা পুরোহিত সেজে নাশকতার পরিকল্পনা করেছিলেন। আজ সোমবার তাঁদের আদালতে হাজির করা হবে।
ফরিদপুর: ঢাকার ধানমন্ডি থানার শিবির নেতা রবিউল ইসলাম ফারাজীকে (২২) গোপালগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বিকেলে কোটালীপাড়া উপজেলার কুশলা গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি ধানমন্ডি থানা ছাত্রশিবিরের কোষাধ্যক্ষ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র।