তিন জেলায় গ্রেপ্তার ৬৩
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সারা দেশে পুলিশ ও যৌথ বাহিনীর ‘বিশেষ অভিযােন’ গত মঙ্গলবার রাত থেকে গতকাল বুধবার পর্যন্ত তিনটি জেলায় ৬৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে দুজন বিএনপির ও ১৬ জন জামায়াত-শিবিরের নেতা-কর্মী। বাকি ৪৫ জন বিভিন্ন মামলার আসামি। তাঁদের সবাইকে গতকাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ঢাকার বাইরে থেকে প্রথম আলোর প্রতিনিধিরা জানিয়েছেন বিস্তারিত:
সাতক্ষীরায় নাশকতার পরিকল্পনার অভিযোগে জামায়াতের পাঁচ কর্মীসহ ৩৯ জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।
নীলফামারী জেলায় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ২৩ জনকে গ্রেপ্তার করেছে। তাঁদের মধ্যে জামায়াতের ১০ জন এবং বিএনপির দুজন কর্মী রয়েছেন।
জামালপুরের সরিষাবাড়ীতে গতকাল সন্ধ্যায় উপজেলা জামায়াতের আমির নূরুল হক জামালীকে গ্রেপ্তার করেছে পুলিশ।