তিন জেলায় চারজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ ও গাজীপুরে গতকাল শুক্রবার তিনটি পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত ও কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন৷
আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
মুন্সিগঞ্জ: শ্রীনগর থানার ওসি শেখ মাহাবুবুর রহমান জানান, গতকাল সকালে কেওটখালীতে ঢাকা থেকে মাওয়াগামী রডবোঝাই একটি ট্রাকের সঙ্গে ঢাকাগামী একটি সিএনজিচািলত অটোরিকশার সংঘর্ষ হয়৷ এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালক ও এক যাত্রী নিহত হন৷
নারায়ণগঞ্জ: ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লার ভূঁইগড় এলাকায় সকালে মায়ের দোয়া নামের একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে একজন নিহত ও কমপক্ষে ২০ যাত্রী আহত হয়৷
গাজীপুর: পুলিশ জানায়, বিকেলে টঙ্গীর গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দুর্ঘটনায় অটোিরকশার চালক নূর ইসলামের (৩৫) মৃত্যু হয়৷