তিন জেলায় তিনজন খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর দুর্গাপুর উপজেলার কিসমত বগুড়া গ্রামে গতকাল শনিবার জমি নিয়ে বিরোধে মামাতো বোনের হাঁসুয়ার আঘাতে আবদুল মান্নান নামের এক কৃষক খুন হয়েছেন। শুক্রবার বগুড়ার আদমদীঘিতে দেবরের লাঠির আঘাতে রিনা বেগমের মৃত্যু হয়েছে। এ ছাড়া গত বৃহস্পতিবার রাতে নওগাঁর বদলগাছীতে আজিজুল ইসলাম নামের এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করা হয়েছে।
এলাকাবাসী ও দুর্গাপুর থানার পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সকাল সাতটার দিকে আবদুল মান্নান (৪৫) নিজের পেঁপে বাগানের পরিচর্যা করছিলেন। এ সময় মান্নানকে ঘিরে ফেলেন তাঁর মামা আবদুস সাত্তার, মািম রেজিয়া বেগম, মামাতো বোন শাহিনুর খাতুন ও শাহিনুরের স্বামী আজিজুল হক। মান্নান দৌড়ে পালানোর চেষ্টা করেন৷ এ সময় শাহিনুর হাঁসুয়া দিয়ে মান্নানের বুকের বাঁ পাশে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। মান্নানকে উদ্ধার করতে গিয়ে তাঁর স্ত্রী কল্পনা খাতুন (৪০) ও মেয়ের জামাই দেলোয়ার হোসেন (২৮) আহত হন। পরে গ্রামের লোকজন তাঁদের উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, মান্নানের সঙ্গে সাত্তারের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে আদালতে মামলাও করে উভয় পক্ষ। উভয় পক্ষকে আগামী ২৬ জুন হাজির হওয়ার নির্দেশ দেন আদালত। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাত্তার ও রেজিয়াকে আটক করা হয়েছে।
আদমদীিঘ থানার পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে আদমদীঘির গাদোঘাট উত্তর পাড়ায় পারিবারিক বিরোধকে কেন্দ্র করে জাহিদুল ইসলামের স্ত্রী রিনাকে (২৪) মাথায় লাঠি দিয়ে আঘাত করেন দেবর জামিল হোসেন (৩২)। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় রিনা মারা যান।
আদমদীঘি থানার ওসি নজরুল ইসলাম জানান, এ ঘটনায় গতকাল সকালে নিহত রিনার বাবা আলাউদ্দীন বাদী হয়ে জামিলকে আসািম করে একটি হত্যা মামলা করেছেন৷ জামিলকে গ্রেপ্তার করা হয়েছে।
বদলগাছী থানার পুলিশ সূত্রে জানা েগছে, আজিজুল ইসলাম (৪৫) বৃহস্পতিবার রাতে দুলাল হোসেন নামের এক ব্যক্তির সঙ্গে মোটরসাইকেলে করে বদলগাছীর মির্জাপুর মেলায় যান৷ এর পর থেকে আজিজুল নিখোঁজ ছিলেন। শুক্রবার বিকেলে উপজেলার মুকুন্দপুর গ্রামের মাঠে তাঁর গলা কাটা লাশ দেখে এলাকাবাসী পুলিশে খবর দেন৷ পরে পুলিশ লাশ উদ্ধার করে। আজিজুল ধামইরহাট উপজেলার জাহানপুর গ্রামের বাসিন্দা ছিলেন।
বদলগাছী থানার ওসি মো. আজিজুল হক জানান, ধারণা করা হচ্ছে, বৃহস্পতিবার রাতের কোনো একসময় আজিজুল ইসলামকে উপর্যপুরি ছুরিকাঘাতের পর গলা কেটে হত্যা করা হয়েছে।