তিন জেলায় দুর্ঘটনায় নিহত ৩
মাগুরা, খুলনা ও ঝিনাইদহে গত মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:মাগুরা: শ্রীপুর থানার ওসি কাজী সালেক জানান, মঙ্গলবার দুপুরে ইনসেপটা ফার্মাসিউটিক্যালের বিক্রয় প্রতিনিধি কল্লোল মাশরেকী (৩৫) তাঁর কর্মস্থল রাজবাড়ীর পাংশা থেকে মোটরসাইকেলে করে মাগুরার শ্রীপুর উপজেলার দারিয়াপুর গ্রামে ফিরছিলেন। পথে ইঞ্জিনচালিত একটি নছিমনের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হলে তিনি ঘটনাস্থলে মারা যান। তিনি যুদ্ধাহত মুক্তিযোদ্ধা হাফিজুর রহমানের ছেলে এবং সকালের খবর-এর জ্যেষ্ঠ ফটোসাংবাদিক মতিউর রহমানের ভাতিজা।খুলনা: নগরের সোনাডাঙ্গা থানার করিমনগর এলাকায় মঙ্গলবার সকাল নয়টায় সড়ক পার হওয়ার সময় জহিরুল হককে (৭৫) একটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। এতে তিনি নিহত হন। তাঁর বাড়ি নড়াইলের কালিয়া উপজেলার বড়নাল গ্রামে।ঝিনাইদহ: ঝিনাইদহ-কালীগঞ্জ সড়কের তেঁতুলতলা বাজারে দুপুরে একটি ট্রাক একটি বাইসাইকেলকে চাপা দেয়। এতে বাইসাইকেলের আরোহী সদর উপজেলার পোড়াহাটি গ্রামের মকবুল হোসেন বিশ্বাস (৫৪) নিহত হন।