প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরার তালা, যশোরের অভয়নগর ও বাগেরহাটে গত দুই দিনে সড়ক দুর্ঘটনায় এক মাদ্রাসাছাত্রসহ চারজন নিহত হয়। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:সাতক্ষীরা: তালা উপজেলার কাশীপুর গ্রামে গতকাল একটি ইঞ্জিনচালিত ভ্যান সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে মাদ্রাসাছাত্র আবুল কালাম আজাদ (১৭) নিহত হয়। অভয়নগর (যশোর): উপজেলার সড়াডাঙ্গা এলাকায় রোববার যাত্রীবাহী একটি টেকার (জিপের মতো ছোট গাড়ি) খাদে পড়ে গেলে যাত্রী বাহাদুরপুর গ্রামের নীল কুমার দাস (৬০) নিহত হন। বাগেরহাট: বাগেরহাট-খুলনা সড়কের সদর উপজেলার শ্রীঘাট এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে দুই বাসযাত্রী নিহত হন। তাঁরা হলেন বাসের চালকের সহকারী সদর উপজেলার ফতেপুর গ্রামের সুমন শেখ (২৫) ও যাত্রী ভাটপাড়া গ্রামের অরূপ দেবনাথ (৩৫)।