তিন জেলায় নিহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জ, পাবনা ও বগুড়ার আদমদীঘিতে সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:সিরাজগঞ্জ: গতকাল সোমবার সকালে কড্ডা-সিরাজগঞ্জ সড়কের কোনাগাতী সেতুর পাশে সিরাজগঞ্জ শহরে আসার পথে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে খাদে পড়ে আরোহী অজ্ঞাত পরিচয় (৪৫) নিহত হন। রোববার বেলা দুইটার দিকে সিরাজগঞ্জ শহরের সয়াধান মধ্যপাড়া এলাকায় ইজি বাইকের চাকার সঙ্গে ওড়না জড়িয়ে শ্বাসরোধ হয়ে মারা গেছে আলো খাতুন (১২)।আদমদীঘি (বগুড়া): সোমবার সকাল নয়টার দিকে উপজেলার ইন্দইল গ্রামের কাছে ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে অজ্ঞাতনামা (২৫) এক ব্যক্তি মারা গেছেন। পাবনা: পাবনা-নগরবাড়ী মহাসড়কে সদর উপজেলার জাফরাবাদ এলাকায় রোববার দুপুরে ট্রাকের সঙ্গে লেগুনার সংঘর্ষে পতন হোসেন (৩৫) নামে এক ব্যক্তি নিহত হন।