তিন জেলায় নিহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জ, গোপালগঞ্জের কোটালীপাড়া, মাদারীপুরের শিবচরে দুই দিনে সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:উল্লাপাড়া (সিরাজগঞ্জ): ঢাকা-বগুড়া মহাসড়কে উল্লাপাড়া উপজেলার পাচিলা গ্রামে গতকাল রোববার সকালে কয়লাবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ট্রাকের চালক শান্ত ইসলাম (৪০) ঘটনাস্থলেই নিহত হন। গোপালগঞ্জ: কোটালীপাড়া-কান্দি সড়কের গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার মিশন মোড়ে গতকাল দুপুরে মোটরসাইকেল ও একটি টমটমের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে টমটমের চালক মিরাজ মোল্যা (৩০) নিহত হন। সিরাজগঞ্জ: বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কের কোনাবাড়ী মফিজ মোড়ে শনিবার রাত ১১টার দিকে কাভার্ডভ্যানের সঙ্গে দুটি মালবোঝাই ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ট্রাকের যাত্রী চৌহালী উপজেলার খাসকাউলিয়া গ্রামের রমজান আলী (৩০) নিহত হন। দুর্ঘটনায় আহত বগুড়ার ধুনট উপজেলার রফিককে (৩৫) সিরাজগঞ্জ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।শিবচর (মাদারীপুর): শিবচর-পাঁচ্চর সড়কের বাহাদুর খেজুরতলায় শনিবার বিকেলে একটি ইজিবাইক পথচারী শিশু সাগরকে (৪) চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে নিহত হয়। নিহত সাগর পাঁচ্চরের বাহাদুরপুর খেজুরতলা গ্রামের শংকর কুণ্ডুর ছেলে।