তিন জেলায় বজ্রপাতে সাতজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের রামপাল ও কচুয়া, পিরোজপুর সদর ও নড়াইলের কালিয়া উপজেলায় গত রোববার বজ্রপাতে সাতজন নিহত হয়েছেন। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:বাগেরহাট: রামপাল ও কচুয়া উপজেলায় গত রোববার বজ্রপাতে চারজন নিহত হয়েছেন। তাঁরা হচ্ছেন রামপালের মানিকনগর গ্রামের ফাতেমা বেগম (৩২), একই উপজেলার কুমলাই কদমতলা গ্রামের কুলসুমা বেগম (২২), চাকশ্রী গ্রামের রাবেয়া বেগম (৩৩) এবং কচুয়ার টেংরাখালী গ্রামের ইউনুস হাজরা (৬০)। তাঁদের মধ্যে তিনজন বাড়ির উঠোনে কাজ করার সময় এবং একজন মাঠে কাজ করার সময় বজ্রপাতে নিহত হন।পিরোজপুর: সদর উপজেলার উদয়কাঠি গ্রামে গত রোববার বজ্রপাতে বেলায়েত শেখ (৪৫) নামের একজন কৃষক নিহত হয়েছেন। একই দিন নাজিরপুর উপজেলার কাইলানী গ্রামের রমেশ চন্দ্র (৪০) বজ্রপাতে নিহত হয়েছেন।নড়াইল: কালিয়া উপজেলার পিড়লীস্থান গ্রামে গত রোববার লালমিয়া (৫০) নামের একজন কৃষক বজ্রপাতে নিহত হয়েছেন। মাঠ থেকে গরু নিয়ে বাড়ি ফেরার সময় তিনি নিহত হন।