তিন জেলায় মুক্ত দিবস উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে গতকাল রোববার ৮ ডিসেম্বর বরিশাল, পিরোজপুর ও পটুয়াখালীতে মুক্ত দিবস উদ্যাপন করা হয়েছে। ১৯৭১ সালের এই দিনে মুক্তিযোদ্ধারা এই তিন জেলা হানাদার মুক্ত করেন।
বরিশাল: সকাল সাড়ে ১০টায় নগরের অশ্বিনী কুমার হল চত্বর থেকে শোভাযাত্রা বের করা হয়। গ্রুপ থিয়েটার ফেডারেশনের উদ্যোগে অশ্বিনী কুমার হল মঞ্চে মুক্তিযুদ্ধের নাটক মঞ্চস্থ করা হয়। সন্ধ্যা ছয়টায় নগরের আমতলা মোড়ে মুক্তিযুদ্ধের সঞ্চারক ভাস্কর্য বিজয় বিহঙ্গের পাদদেশে মোমবাতি প্রজ্বালন, আলোচনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
পিরোজপুর: সকালে শহরে শোভাযাত্রা বের করা হয়। এতে যৌথভাবে নেতৃত্ব দেন সাংসদ এ কে এম এ আউয়াল ও জেলা প্রশাসক এ কে এম শামিমুল হক সিদ্দিকী।
পটুয়াখালী: মুক্তিযুদ্ধ ফাউন্ডেশন পটুয়াখালীর উদ্যোগে সকাল সাড়ে নয়টায় মিঠাপুকুর চৌরাস্তা থেকে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে শহরের নিউমার্কেট চত্বরে সমাবেশ হয়।