তিন জেলায় যান-নৈরাজ্য বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বিভিন্ন স্থানে যান-নৈরাজ্য গতকাল বুধবারও অব্যাহত ছিল। অটোরিকশাসহ তিন চাকার ধীরগতির যান মহাসড়কে চলতে না দেওয়ায় পাঁচ দিন ধরে এই নৈরাজ্য চলছে। গতকাল তিনটি জেলায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন তিন চাকার যানের মালিক ও শ্রমিকেরা। তাঁরা মহাসড়কে তিন চাকার যান চলাচল বন্ধের সরকারি সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান।
পাবনা: দুপুর সাড়ে ১২টার দিকে জেলার বিভিন্ন উপজেলা থেকে চালক, মালিক ও শ্রমিকেরা শহরের আবদুল হামিদ সড়কে অটোরিকশাস্ট্যান্ডে সমবেত হন। পরে সেখান থেকে তাঁরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শেষ হয়।
নড়াইল: তিন চাকার গাড়ি চালানোর দাবিতে দুপুরে কয়েক হাজার শ্রমিক শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে শিল্পকলা একাডেমী চত্বরে সমাবেশ করে।
দাউদকান্দি (কুমিল্লা): কুমিল্লার তিতাস উপজেলার দড়িকান্দি গ্রামের কাছে অবরোধের সময় গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় মামলা হয়েছে। সোমবার রাতে তিতাস থানার এসআই সফিকুর রহমান ভুঁইয়া বাদী হয়ে মামলাটি দায়ের করেন।