তিন জেলায় শান্তিপূর্ণ ভোট
রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁয় ছোটখাটো কিছু ত্রুটি ছাড়া শান্তিপূর্ণভাবে পৌরসভা নির্বাচন সম্পন্ন হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধির পাঠানো খবর:
রাজশাহী:কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া রাজশাহীর কাটাখালী, পুঠিয়া, দুর্গাপুর, আড়ানি, চারঘাট, দুর্গাপুর, আড়ানি, চারঘাট, তাহেরপুর, ভবানীগঞ্জ, কেশরহাট, গোদাগাড়ী, কাঁকনহাট, মুন্ডুমালা, তানোর ও নওহাটাসহ ১৩টি পৌরসভায় মোটামুটি শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। আওয়ামী লীগ-বিএনপির কোনো প্রার্থীই নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন তোলেননি। ভোটকেন্দ্রগুলোতে উৎসবমুখর পরিবেশে মানুষকে ভোট দিতে দেখা গেছে।
নওগাঁ: জেলার দুটি পৌরসভা নওগাঁ ও নজিপুরের বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে কোথাও কোনো সংঘর্ষ বা ভোট জালিয়াতির খবর পাওয়া যায়নি। ভোটকেন্দ্রগুলোতে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হলেও ভোটার উপস্থিতির হার ছিল কম।
চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে একজন অপ্রাপ্তবয়স্ক ও নাচোল উপজেলা চেয়ারম্যানের সরকারি গাড়ি আটক ছাড়া জেলার চারটি পৌরসভা নির্বাচনে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।