তিন জেলায় শিশুসহ নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের নান্দাইলের ঘোষপালা আমলিতলা বাজারের কাছে গতকাল সকালে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় l ছবি: প্রথম আলো
ময়মনসিংহের নান্দাইলের ঘোষপালা আমলিতলা বাজারের কাছে গতকাল সকালে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় l ছবি: প্রথম আলো

তিন জেলায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ তিনজন নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাত থেকে গতকাল শুক্রবার দুপুর পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। এ নিয়ে গত ৯৭ দিনে দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তির সংখ্যা দাঁড়াল ৮৪০ জনে। ঢাকার বাইরে প্রথম আলোর প্রতিনিধি ও সংবাদদাতার পাঠানো খবর:
সিরাজগঞ্জের রায়গঞ্জের সিমলা সাহাপাড়ার মন্দিরের সামনে গতকাল বেলা একটার দিকে প্রাইভেট কারের চাপায় অপরূপা সাহা (৭) নামের এক শিশু নিহত হয়েছে। সে সিমলা সাহাপাড়ার তপন কুমার সাহার মেয়ে।
ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের নান্দাইল উপজেলার ঘোষপালা আমলিতলা বাজারের কাছে গতকাল একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে সবুজ মিয়া (২৫) নামের এক তরুণ নিহত ও ছয়জন আহত হন।
মেহেরপুর-কুষ্টিয়া সড়কে গাংনী উপজেলার পশ্চিম মালসাদহ এলাকায় বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে বাসচাপায় জামাত আলী (৪০) নামের এক ব্যক্তি নিহত হন। আহত হন আরও দুই পথচারী। নিহত জামাত আলী মেহেরপুর সদর উপজেলার গোপালপুর গ্রামের বাসিন্দা।