তিন জেলায় শীতবস্ত্র পেলেন ৩৮৫ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে গত দুই দিনে সিরাজগঞ্জ, বরগুনা ও টাঙ্গাইলের মির্জাপুরে ৩৮৫ জন দুস্থ ব্যক্তির মধ্যে কম্বল ও চাদর বিতরণ করা হয়েছে। এতে সহযোগিতা করেন বন্ধুসভার সদস্যরা। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
সিরাজগঞ্জে সরকারি কলেজ চত্বরের শহীদ মিনার প্রাঙ্গণে ১৩০ জন দুস্থের মধ্যে গতকাল বৃহস্পতিবার কম্বল বিতরণ করেন বন্ধুসভার সদস্যরা। এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম মনোয়ার হোসেন, রাশিদুজ্জোহা সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ আবদুল জব্বার, সাংবাদিক হেলাল আহমেদ, আইয়ুব আলী, সুকান্ত সেন, বন্ধুসভার সভাপতি আবুল হাশেম, সাধারণ সম্পাদক হোসেন আলী, সদস্যদের মধ্যে হাসিব শেখ, আবুল কাশেম, মহরম হোসেন, মনিরা খাতুন, তানভীর আহমেদ, রিপন মিয়া, প্রথম আলোর সিরাজগঞ্জের নিজস্ব প্রতিবেদক এনামুল হক।
বরগুনা শহরের বিভিন্ন এলাকায় বুধবার রাতে ৫৫ জন শীতার্ত ব্যক্তিকে কম্বল ও চাদর বিতরণ করেছেন বন্ধুসভার সদস্যরা। গভীর রাত পর্যন্ত শহরের লঞ্চঘাট, পশ্চিম বরগুনা, টাউন সেতু, কাঁচা বাজার ও মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের পেছনের বস্তি এলাকায় ভাসমান মানুষের মধ্যে এসব কম্বল ও চাদর বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বরগুনা বন্ধুসভার সহসভাপতি গোলাম রসুল, হুমায়ুন কবির খান, সুশান্ত পোদ্দার, লিমন, মনোতোষ, আকাশ, মিঠু ও লিটল থিয়েটারের পরিচালক তুহিন খান।
টাঙ্গাইলের মির্জাপুরে ১৪টি গ্রামের ২০০ ব্যক্তিকে বুধবার কম্বল দেওয়া হয়। গ্রামগুলো হলো: বাওয়ার কুমারজানী, পোস্টকামুরী, গোড়াইল, ত্রিমোহন, গাড়াইল, বাইমহাটি, বর্ধনপাড়া, হাঁটুভাঙ্গা, সোহাগপুর, চাকলেশ্বর, সাহাপাড়া, গোড়াই, মির্জাপুর বাজার ও কামারপাড়া।
কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন মির্জাপুর বন্ধুসভার সভাপতি এম লিয়াকত আলী খান, সহসভাপতি হোসনি জুবাইরি, সাবেক সভাপতি মনজুর কাদের, সম্পাদক হাবেল মৃধা, সাংগঠনিক সম্পাদক রায়হান সরকার, কোষাধ্যক্ষ তানজিমা আক্তার লতা, সদস্য সাদ্দাম হোসেন, সবুজ মিয়া, মিলন হোসেন ও ওয়াকিল আহমেদ।