তিন জেলায় শীতবস্ত্র বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রাম, নীলফামারী, পঞ্চগড়সহ দেশের উত্তরাঞ্চলে গতকাল শনিবার ভোররাত থেকে ঘন কুয়াশার সঙ্গে বৃষ্টির মতো শিশির পড়ছে। এসব এলাকার দুস্থ মানুষ শীতে কাবু হয়ে পড়েছে। এসব মানুষের মধ্যে গতকাল শীতবস্ত্র বিতরণ করেছে কয়েকটি সংগঠন। নীলফামারীর ডোমার উপজেলায় কম্বল আনতে যাওয়ার আগেই পথে এক বৃদ্ধা মারা গেছেন। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
নীলফামারী: দুপুরে নীলফামারী সরকারি উচ্চবিদ্যালয় চত্বরে ঢাকা কলেজের ১৯৯১ ব্যাচের বন্ধুদের উদ্যোগে এক হাজার কম্বল ও ৫০০ টুপি বিতরণ করা হয়। এ সময় আবু নুর মোহামঞ্চদ আনিসুল ইসলাম চৌধুরী, আজিজুল ইসলাম, জাভেদ চৌধুরী, সানাউল্লাহ নুরী, আরিফ আহমেদ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। সকালে জেলা সদরের ইটাখোলা ইউনিয়ন পরিষদের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেত আলী। বেলা দুইটায় ডোমার উপজেলার মটুকপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। কম্বল আনার জন্য ওই কার্যালয়ে যাওয়ার সময় উত্তর মটুকপুর গ্রামের মৃত টংগু বর্মণের স্ত্রী সুমনা বালা (৮৫) মারা গেছেন।
কুড়িগ্রাম: ঢাকার কয়েকজন ব্যক্তির অর্থায়নে ও কুড়িগ্রাম প্রেসক্লাবের সহায়তায় বেলা ১১টায় সদর উপজেলার মুক্তারাম প্রাথমিক বিদ্যালয়ের পাশে বীরাঙ্গনা ও দুস্থ নারীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় আবদুল হাই সরকার, আহসান হাবীব, লাইলী বেগম, নাজমুল হোসেন প্রমুখ বক্তৃতা করেন।
পঞ্চগড়: শিশুস্বর্গ পাঠাগারের উদ্যোগে সকালে তেঁতুলিয়া উপজেলার দর্জিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পাঁচটি প্রাথমিক বিদ্যালয়ের ৫০০ শিক্ষার্থীর মাঝে কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহামঞ্চদ সালাহ উদ্দিন। এ সময় তৌহিদুল বারী, আবু হাফিজ, কাজী মাহবুবুর রহমান, আলী আকবর সরকার, অতিরিক্ত পুলিশ সুপার দ্বীন মোহামঞ্চদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনিরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।