তিন জেলায় শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ

প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে গত দুই দিনে রাজশাহী, নীলফামারী ও সিরাজগঞ্জে সাড়ে পাঁচ শতাধিক কম্বল বিতরণ করা হয়েছে। এসব কম্বল বিতরণে সহযোগিতা করেন বন্ধুসভার সদস্যরা। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ গতকাল বুধবার প্রায় সাড়ে ৩০০ শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করেছে। বিকেলে রাজশাহী শিল্প ও বণিক সমিতির মিলনায়তনে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সভাপতি লিয়াকত আলী, সাধারণ সম্পাদক জামাত খান, বণিক সমিতির সভাপতি আবু বাক্কার আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার তালগাছী হাট চত্বরে শতাধিক শীতার্ত মানুষকে গতকাল কম্বল দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন গাড়াদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ডার গাজী আবদুর রাজ্জাক, মওলানা খোরশেদ আলম, বন্ধুসভার সভাপতি আবুল হাশেম, সাধারণ সম্পাদক হোসেন আলী, হাসিব খান, আবুল কাশেম, রওশন আলম, আবদুর রশিদ, সরোওয়ার হোসেন, মিজানুর রহমান, প্রথম আলোর সিরাজগঞ্জের নিজস্ব প্রতিবেদক এনামুল হক প্রমুখ। অনুষ্ঠানে পাঁচটি গ্রামের শতাধিক ব্যক্তিকে কম্বল দেওয়া হয়।
নীলফামারীর জলঢাকা উপজেলার বালাগ্রাম ইউনিয়নের শালনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ১১০ জন শীতার্ত মানুষকে মঙ্গলবার কম্বল দেওয়া হয়। এতে সহায়তা করেন নীলফামারী বন্ধুসভার সভাপতি সুধির রায়, সাধারণ সম্পাদক মারুফ খান, সহসভাপতি রিফাত আরা সিমি, তমা মিমি ও শেখ সাদী। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন মীর আবু মনছুর, মোনায়েম হোসেন প্রমুখ।