তিন জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মির্জাপুর বাইপাসের পোস্টকামুরীতে গত সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে পিকআপ ভ্যান ও ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলেই পিকআপ ভ্যানের চালক ও তাঁর সহকারীসহ তিনজন নিহত হয়েছেন৷ কিশোরগঞ্জের কটিয়াদীতে ও মৌলভীবাজারের কুলাউড়ায় গতকাল মঙ্গলবার দুই িশশু নিহত হয়েছে৷
মির্জাপুরে নিহত ব্যক্তিরা হলেন পিকআপ ভ্যানের চালক বগুড়া সদরের বড়কুমীরা গ্রামের সাইদুর রহমান (৩৫), নিশিনধারা গ্রামের মুরিগ ব্যবসায়ী আবদুল মালেক (২২) ও পিকআপ ভ্যানের সহকারী জয়পুরহাট জেলার করিমপুর গ্রামের শুকুর আলী (৩২)৷
ভৈরব-কিশোরগঞ্জ সড়কের কটিয়াদীর মধ্যপাড়া এলাকায় বাসচাপায় রনি মিয়া (৬) নামের স্কুলছাত্র নিহত হয়েছে৷ রনি পাকুন্দিয়া উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের জরিরপাড় গ্রামের আবদুল রহিমের ছেলে৷ সে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে পড়ত৷
কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার-ফেঞ্চুগঞ্জ সড়কের বরমচাল এলাকায় পিকআপ ভ্যানের চাপায় তুলি বেগম (৮) নামের এক শিশু মারা গেছে৷ সে উপজেলার বরমচাল ইউনিয়নের আকিলপুর গ্রামের লাল মিয়ার মেয়ে৷ গতকাল বেলা দুইটার দিকে এ দুর্ঘটনা ঘটে৷