তিন জেলায় সমন ফেনীতে খারিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধীদলীয় চিফ হুইপ জয়নাল আবদিন ফারুকের বিরুদ্ধে গতকাল মঙ্গলবার সিলেট, নীলফামারী ও পঞ্চগড়ে মানহানির মামলা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় সম্পর্কে অসত্য বক্তব্য দেওয়ার অভিযোগ এনে এ মামলাগুলো হয়। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর: সিলেট: মহানগর আওয়ামী লীগের শিক্ষাবিষয়ক সম্পাদক সফিউল আলম চৌধুরী সিলেটের মুখ্য বিচারিক হাকিম আদালতে মামলা করেন। আদালত আসামির বিরুদ্ধে সমন জারির নির্দেশ দিয়ে শুনানির জন্য ১৫ এপ্রিল তারিখ ধার্য করেছেন।পঞ্চগড়: জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মো. আমিরুল ইসলাম পঞ্চগড়ের মুখ্য বিচারক হাকিম আদালতে মামলা করেন। বিচারক ১৯ এপ্রিলের মধ্যে মামলাটির তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন। নীলফামারী: ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নাঈম শাহরিয়ার নীলফামারীর মুখ্য বিচারিক হাকিমের আদালতে মামলা করেন। বিচারক জয়নাল আবদিনকে ১৩ মে আদালতে হাজির হতে সমন জারি করেছেন।ফেনী: ফেনীর অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিমের আদালতে করা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীলের মামলাটি খারিজ করেন বিচারক।